শপথ নিতে সংসদে নুরুল হক নুর
নুরুল হক নুর। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১৪
সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন পটুয়াখালী-৩ আসনের বিজয়ী প্রার্থী নুরুল হক নুর।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাল রঙের একটি প্রাইভেটকারে চড়ে তিনি সংসদের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।

সকাল ১১টা ৩৩ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবশের আগে সাংবাদিকদের নুরুল হক নুর বলেন, তার এই বিজয় তিনি জুলাই যোদ্ধাদের উৎসর্গ করেছেন।
