ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি

সভাপতি মমিনুল ইসলাম সম্পাদক মোসলেম

সভাপতি মমিনুল ইসলাম সম্পাদক মোসলেম
×

মমিনুল ইসলাম, মো. মোসলেম

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

সংবাদপত্র সেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিটির সাত পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটিতে মো. মমিনুল ইসলাম সভাপতি ও মো. মোসলেম সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।  কমিটির অন্যরা হলেন সহসভাপতি মোতালেব খান, যুগ্মসম্পাদক আবুল কাশেম মোল্লা, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য খোরশেদ আলম ও মোবারক হোসেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে গত ১১ ও ১২ জানুয়ারি সাতটি মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১৪ জানুয়ারি প্রার্থীরা সাতটি মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র ১৫ জানুয়ারি নির্বাচনি তফসিল অনুযায়ী নির্বাচন কমিটি যাচাই-বাছাই করে। ১৮ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকার বিরুদ্ধে আপিল আবেদন দাখিল না হওয়ায় ২৬ জানুয়ারি বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ২৭ জানুয়ারি কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ২৯ জানুয়ারি প্রার্থীদের 
চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিটির ১ ফেব্রুয়ারি সভার সিদ্ধান্ত এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০)’-এর ৩২ (১) বিধান মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। 
 

আরও পড়ুন

×