ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলন করে আজ সিদ্ধান্ত জানাবেন মোহন

বাংলা একাডেমি পুরস্কার

সংবাদ সম্মেলন করে আজ সিদ্ধান্ত জানাবেন মোহন
×

মোহন রায়হান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

সাংস্কৃতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। গতকাল শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত করা বাংলা একাডেমি পুরস্কার মোহন রায়হানকে আগামীকাল সোমবার দেওয়া হবে।

এর পরপরই বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটি। গতকাল বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি মোহন রায়হান।

তিনি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, সত্য, মর্যাদা ও সৃজনশীল চেতনার প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত। তবে সিদ্ধান্তের বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে মোহন রায়হান জানান, রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা তুলে ধরা হবে।
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’-এ কবিতা বিভাগের জন্য মনোনীত হন মোহন রায়হান। কিন্তু পুরস্কার প্রদানের দিন গত বৃহস্পতিবার তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকলেও তাঁকে পুরস্কার প্রদান করা হয়নি। পরে পুরস্কারটি স্থগিত রাখা হয়। 

আরও পড়ুন

×