সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:৩৬
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম বামপন্থি দলটি। কেন্দ্রীয়ভাবে আজ সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারাদেশে দলীয় নানা কর্মসূচি পালিত হবে।
- বিষয় :
- সিপিবি
