বিপিসিতে বড় রদবদল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২২:২৯
জ্বালানি তেল নিয়ে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে আজ বিপিসিতে বড় ধরনের রদবদল হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত এক অফিস জারি করা হয়।
আদেশ অনুসারে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) দায়িত্ব পালন করবেন। বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকবেন। মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ অর্থ বিভাগ থেকে বাণিজ্য ও অপারেশন বিভাগে বদলি হবেন। বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন মহাব্যবস্থাপক চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত হয়েছেন। উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবির অর্থ বিভাগ মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব পালন করবেন।
এছাড়াও উপমহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদ বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দপ্তরে সংযুক্ত হয়েছেন। ব্যবস্থাপক ইসতিয়াক হোসেন হিসাব/ফান্ড হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে বদলি হয়েছেন। ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকির বণ্টন ও বিপণন বিভাগ থেকে নিরীক্ষা বিভাগে বদলি হয়েছেন। ব্যবস্থাপক আল-আমীন নিরীক্ষা বিভাগ থেকে হিসাব/ফান্ড বিভাগে কাজ করবেন। সিনিয়র সেলস্ অফিসার শিশির আইচ মেঘনা পেট্রোলিয়াম থেকে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে বদলি হয়েছেন। লিগ্যাল অ্যান্ড এস্টেটের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলী যমুনা অয়েল থেকে বিপিসির আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানী নিরীক্ষা বিভাগ থেকে সংস্থাপন শাখায় বদলি হয়েছেন।
চিঠিতে বদলি/পদায়ন/সংযুক্তকৃত কর্মকর্তাদের আগামীকাল সোমবার কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।
