স্পিকার হাফিজ উদ্দিনকে চীনের অভিনন্দন
হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ২০:১১
জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। আজ বৃহস্পতিবার ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অভিনন্দন বার্তায় ঝাও লেজি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
ঝাও লেজি আরও বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান–প্রদান ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বেইজিং। একই সঙ্গে চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
- বিষয় :
- সংসদ ভবন
