ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী ভেন্টিলেশনে

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী ভেন্টিলেশনে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ২২:৪৭

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল (শনিবার) সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবে। 
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

এদিকে, একই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যদের আশা, কয়েক দিনের মধ্যে তাঁকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। 

মির্জা আব্বাসকে ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরও পড়ুন

×