ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মনোনয়ন ফরম জমা দিলেন সজল

মনোনয়ন ফরম জমা দিলেন সজল
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০ | ০৭:২৬

ঢাকা-৫ আসনের সদ্যপ্রয়াত চারবারের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন মশিউর রহমান মোল্লা সজল। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত এমপির মেজ ছেলে মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ছোট ছেলে মহিবুবুর রহমান মোল্লা মনি, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা জামালউদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এর আগে রাজধানীর সায়েদাবাদ দরবার শরিফে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়াজন করেন মশিউর রহমান মোল্লা সজল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ ও প্রয়াত এমপি হাবিবুবর রহমান মোল্লাসহ সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×