ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিমানের উড়োজাহাজে ১৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় মামলা

বিমানের উড়োজাহাজে ১৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় মামলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০১:৩৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের শৌচাগারে পাচার চক্রের লুকিয়ে রাখা ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণবার জব্দের ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এতে বিমানবন্দরে স্বর্ণ পাচার চক্রের অজ্ঞাতপরিচয় সদস্যদের আসামি করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রিভেনটিভ মো. মোজাম্মেল হক এ মামলা করেন।

সোমবার মামলা তদন্তে পুলিশের একটি দল চক্রটির খোঁজে রাজধানীসহ সন্দেহভাজন কিছু স্থানে অভিযান চালিয়েছে। বিমানবন্দর থানার ওসি মো. মোবারক হোসেন সমকালকে জানান, মামলা তদন্তে এই স্বর্ণ পাচারের সঙ্গে বিমানবন্দরে কর্মরত যে কোনো সংস্থার কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।

ওসি বলেন, গত শনিবার রাতে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সি-০২ বোডিং ব্রিজে অবস্থান করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান। এ সময় শৌচাগার থেকে স্বর্ণের ১৫৩টি বার জব্দ করা হয়।

আরও পড়ুন

×