ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গঙ্গার পানি চুক্তি ও জ্বালানি আমদানি নিয়ে বিশেষ গুরুত্ব

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল

গঙ্গার পানি চুক্তি ও জ্বালানি আমদানি নিয়ে বিশেষ গুরুত্ব
×

 কূটনৈতিক প্রতিবেদক 

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০৭:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ক্ষমতাসীন দল বিএনপির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মূলত মরিশাস যাওয়ার পথে আগামীকাল মঙ্গলবার দিল্লিতে যাত্রা বিরতি নেবেন তিনি। 

এই সফরে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, জ্বালানি সংকট মোকাবিলা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভারতের সমর্থন আদায়ের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনার টেবিলে থাকছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী ১০-১২ এপ্রিল মরিশাসে ৯ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) বাংলাদেশের পক্ষে যোগ দেবেন খলিলুর রহমান। সেই উদ্দেশ্যেই আগামীকাল তিনি ভারতে পৌঁছাবেন। আগামী বুধবার দিল্লিতে ভারতের একাধিক মন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। সেখান থেকে আগামী ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। 

দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, ভারতে যাত্রা বিরতিতে দেশটির একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে খলিলুর রহমানের। বৈঠকগুলোয় দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রাধিকার বিষয়গুলো আলোচনায় আসবে। 

সূত্র জানায়, আগামী বুধবার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পিয়ুস গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এবারের সফরে এই চুক্তির নবায়নের বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ইতোমধ্যে উভয় দেশের প্রতিনিধি দল চুক্তির কারিগরি ও হাইড্রোলজিক মূল্যায়ন শুরু করেছে। 

আরও পড়ুন

×