ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে এসডিআইর ব্যতিক্রমী সিম্পোজিয়াম

তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে এসডিআইর ব্যতিক্রমী সিম্পোজিয়াম
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ২৩:১৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ২৩:১৬

তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) একটি ব্যতিক্রমধর্মী সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

‘উদ্যোক্তা ও সঞ্চয়: একটি ক্রমবর্ধমান আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের পথ’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় এসডিআই’র ইন্টিগ্রেটেড রিসোর্স সেন্টার (আইআরসি), সুতিপাড়া, ধামরাই-এ।

কর্মশালায় ধামরাই, মানিকগঞ্জ ও সাভার অঞ্চলের বিভিন্ন পেশা ও পটভূমির উদীয়মান তৃণমূল উদ্যোক্তা ও সঞ্চয়ী সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যবসার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে কীভাবে একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা যায়—এই বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর রিপা মোনালিসা ও গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

আয়োজকদের মতে, তৃণমূল উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×