ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইজিপির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের

আইজিপির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের
×

আলী হোসেন ফকির

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। সাক্ষাতে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান হাইকমিশনার। এ সময় তিনি অনিয়মিত অভিবাসন, মানব পাচার, মানি লন্ডারিং এবং ভুয়া দলিল যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। 

জবাবে আইজিপি পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি পুলিশ বাহিনীর সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা চান।

আরও পড়ুন

×