ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:৩৭

দেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে আয়োজিত “এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স–২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজধানীর সিভিল এভিয়েশন একাডেমি প্রাঙ্গণে ২৮ এপ্রিল সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্সটি গত ১২ এপ্রিল শুরু হয়েছিল।

কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক বিষয় যেমন—হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, এক্স-রে ইমেজ বিশ্লেষণ, বিস্ফোরক শনাক্তকরণ কৌশল এবং এভিয়েশন নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির পরিচালক ও আইকাও ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা।
সমাপনী অনুষ্ঠানে বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। তিনি বলেন, এ কোর্সে অর্জিত জ্ঞান দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে সহায়ক হবে।
একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিশেষায়িত এ ধরনের প্রশিক্ষণ বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশিক্ষণার্থীরাও জানান, কোর্সটি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ জনবল দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন

×