ইউএইতে বেসামরিক অবকাঠামোতে হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশের
ছবি-সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৯:৪৯ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২১:৫৭
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা ইউএইতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। এই অঞ্চলের ইতোমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
- বিষয় :
- পররাষ্ট্র মন্ত্রণালয়
