ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বর্ষাকালে আর্থ্রাইটিসের ব্যথা বেড়েছে? কমাবেন যেভাবে

বর্ষাকালে আর্থ্রাইটিসের ব্যথা বেড়েছে? কমাবেন যেভাবে
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৩:১৮

বর্ষাকাল গ্রীষ্মের তীব্র গরম থেকে যেমন স্বস্তি নিয়ে আসে,তেমনি নিয়ে আসে নানা ধরনের রোগবালাই। আর্থ্রাইটিসে আক্রান্ত অনেকেরই এ সময় হাঁটু, কাঁধ এবং কোমরে ব্যথা বাড়ে। 

বর্ষাকালে ব্যথা বাড়ার কারণ 
‘ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় অর্থোপেডিক কনসালটেন্ট এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা বিশাল ল্যাপশিয়ার মতে, বর্ষাকালে গাঁটে ব্যথা বাড়ার প্রধান কারণ হলো আর্দ্রতা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন। তিনি বলেন, বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে গাঁটের চারপাশের টিস্যুগুলো সামান্য প্রসারিত হতে পারে, যা সংবেদনশীল স্নায়ুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ব্যথা বা আড়ষ্টতা দেখা দেয়।

ঠান্ডা এবং স্যাঁতসেঁতে আবহাওয়া পেশি এবং লিগামেন্টকেও প্রভাবিত করতে পারে, যার ফলে সেগুলোতে টান অনুভূত হয় এবং গাঁট শক্ত হয়ে যায়। এর পাশাপাশি বর্ষাকালে শারীরিক কার্যকলাপ কমে গেলে, এই সমস্যা আরও গুরুতর আকার ধারণ করতে পারে। 
বর্ষাকালে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণের ৫ উপায়

শারীরিক কার্যকলাপ বন্ধ করবেন না: হালকা স্ট্রেচিং এবং ঘরের ভেতরের ব্যায়াম করে শারীরিকভাবে সক্রিয় থাকুন।
দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না: দীর্ঘক্ষণ বসে থাকলে গাঁট শক্ত হয়ে যায়, বিশেষ করে আর্দ্র আবহাওয়ায় এটা বেশি হয়। প্রতি ৩০-৪০ মিনিট পর পর উঠে নড়াচড়া করার জন্য একটি রিমাইন্ডার সেট করুন।
সুষম খাদ্য এবং সঠিক ওজন বজায় রাখুন: হাড় ও গাঁটের স্বাস্থ্য ভালো রাখতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ সুষম খাবার খান। অতিরিক্ত শারীরিক ওজন হাঁটু এবং নিতম্বের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা ব্যথা আরও বাড়িয়ে তোলে।
শরীরকে আর্দ্র রাখুন: সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ঠান্ডা আবহাওয়ার কারণে তৃষ্ণা কম লাগলেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
নির্ধারিত ওষুধ এবং ব্যায়াম অনুসরণ করুন: নির্দিষ্ট ওষুধের ডোজ বাদ দেবেন না। আপনার ডাক্তার যে ফিজিওথেরাপি রুটিনের পরামর্শ দিয়েছেন তা মেনে চলুন।

বর্ষাকাল মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, এমনটা নয়। সঠিক যত্ন এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে, আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের ব্যথা নিয়ন্ত্রণে রেখে ভালো থাকতে পারবেন। 

আরও পড়ুন

×