ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঘরেই বানান রাসায়নিকমুক্ত মাউথওয়াশ

ঘরেই বানান রাসায়নিকমুক্ত মাউথওয়াশ
×
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:৫০

গ্রিন টি-র উপকারিতার কথা কমবেশি সবারই জানা। কিন্তু অনেকেরই জানা নেই, এটি মুখের স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ কার্যকর। দন্ত বিশেষজ্ঞদের মতে, বাজারে প্রচলিত বেশিরভাগ মাউথওয়াশ উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। এগুলোতে এমন কিছু রাসায়নিক থাকে যা মুখের ব্যাকটেরিয়া দূর করার পরিবর্তে  মুখের ভেতর বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো দুর্গন্ধের কারণ হয় এবং দাঁতে প্লাক  তৈরি করে, যা দীর্ঘমেয়াদে দাঁত ও মাড়ির মারাত্মক ক্ষতি করতে পারে।

গ্রিন টি মাউথওয়াশের একটি চমৎকার উপাদান, কারণ এতে রয়েছে দারুণ অ্যান্টিমাইক্রোবিয়াল (জীবাণুনাশক) গুণাবলি। এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এছাড়া, গ্রিন টি-তে ট্যানিন থাকে, যা মাড়ির সুস্বাস্থ্যের জন্য উপকারী। বাজারে পাওয়া গ্রিন টি-যুক্ত মাউথওয়াশের দাম সাধারণত কিছুটা বেশি হয়।

চাইলে খুব সহজেই বাড়িতে গ্রিন টি দিয়ে মাউথওয়াশ তৈরি করে নিতে পারেন। এতে আপনার যেমন খরচ বাঁচবে, তেমনি প্রাকৃতিকভাবেই আপনার হাসি থাকবে আকর্ষণীয়। এটি তৈরির পদ্ধতি-

উপকরণ: ১ লিটার পানি,৩ থেকে ৪টি গ্রিন টি ব্যাগ, ২ টেবিল চামচ শুকনো পুদিনা পাতা (পেপারমিন্ট)

প্রস্তুত প্রণালী
একটি বড় সসপ্যানে ১ লিটার পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন।
ফুটন্ত পানিতে ৩ থেকে ৪টি গ্রিন টি ব্যাগ দিয়ে দিন। এর সাথে শুকনো পুদিনা পাতাও যোগ করুন। আপনি যদি মাউথওয়াশে পুদিনার স্বাদ বা ঘ্রাণ আরও বেশি চান, তবে আরও কিছুটা শুকনো পুদিনা পাতা যোগ করতে পারেন।
পানি পুরোপুরি ঠান্ডা হয়ে ঘরের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।
এরই মধ্যে, ঢাকনাযুক্ত ছোট কিছু বোতল সংগ্রহ করুন। বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন।
পানি ঘরের তাপমাত্রায় চলে এলে তা ভালো করে নেড়ে নিন। এরপর টি ব্যাগগুলো সরিয়ে ফেলুন এবং পানি ছেঁকে নিন।
এবার সাবধানে তৈরি করা গ্রিন টি-এর মিশ্রণটি ছোট বোতলগুলোতে ভরে নিন।
বোতলের মুখ ভালোভাবে আটকে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। বাড়িতে তৈরি গ্রিন টি মাউথওয়াশ ব্যবহারের পর সাধারণ পানি দিয়ে মুখটা একবার কুলকুচি করে নিন।
সূত্র : হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন

×