যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ৫ কোটি ৪৫ লাখ মানুষ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৭:৫৭
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী মেয়াদের নির্বাচন সামনে রেখে আগাম ভোট দিয়েছেন ৫ কোটি ৪৫ লাখ মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আর ডাকযোগে পাঠানো ব্যালট ফেরত দিয়েছেন ২ কোটি ৪০ লাখ ভোটার।
আগাম ভোটদাতাদের অধিকাংশের বয়স ৪১ বছরের বেশি। এর মধ্যে ৪১ থেকে ৬৫ বছর বয়সী ভোটারদের অংশ ৩৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, ৬৫ বছরের বেশি বয়সীরা মোট আগাম ভোটের ৪৩ দশমিক ১ শতাংশ দিয়েছেন।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে আগাম ভোটদানের তথ্য পর্যবেক্ষণ করছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নির্বাচন
- ভোট