ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার 

ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৪:২৫

গত ৬ মাসে দেশে ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।

ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

আরও পড়ুন

×