ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন আফসানা বেগম

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন আফসানা বেগম
×

কথাসাহিত্যিক আফসানা বেগম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২২:৪৭ | আপডেট: ১৭ মে ২০২৬ | ২২:৫০

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে আবারও দায়িত্ব পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত বৃহস্পতিবার আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রোববার তিনি এই পদে যোগদান করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন এ প্রজ্ঞাপনে তাঁকে এবার এক বছরের চুক্তিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। গত জানুয়ারিতে কোনো ধরনের ‘কারণ ব্যাখ্যা’ না করেই জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় অন্তর্বর্তী সরকার। 

তাঁকে হঠাৎ করে বাদ দেওয়া হলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। একই পদে অবশেষে নিয়োগ ফিরে পেলেন আফসানা বেগম। এবার তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

আরও পড়ুন

×