ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার

প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৩১ মে পর্যন্ত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০০:১১

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি দিতে ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬’-এর জন্য প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

টিআইবি জানিয়েছে, মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য থেকে নিরপেক্ষ বিচারক শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচন করবে। নির্বাচিত প্রতিবেদনের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলি পূরণ সাপেক্ষে জমা পড়া প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনগুলো এ পুরস্কারের জন্য গ্রহণযোগ্য হবে।

আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

আরও পড়ুন

×