ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ তথ্যমন্ত্রীর

যথাসময়ে প্রকল্পের  কাজ শেষ করার  নির্দেশ তথ্যমন্ত্রীর
×

জহির উদ্দিন স্বপন

 বাসস 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:৩৪ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। 

তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। একই সঙ্গে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন। 

অনুষ্ঠানে আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×