ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ছয় দফা দাবি

ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
×

এফসিপিএস প্রশিক্ষণ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মতো গতকাল রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তা

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৮:৫৬

ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল রোববার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, দেশের ১১৮টি মেডিকেল কলেজের মধ্যে অন্তত ৩৬টিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে টানা দুই দিন মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ফয়সাল আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিংবিষয়ক কিছু সিদ্ধান্ত নেয়। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা দেওয়া এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চলছে।

আরও পড়ুন

×