ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম 

আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২২:৫১

ঢাকা জজ আদালতের পরিচিত আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার এক শোকবার্তায় এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আইনজীবী টিটো এই ট্রাইব্যুনালের মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণী টিটো (৬১)। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ গভীর শোক জানিয়েছে।

তাঁর পরিবার ও সহকর্মীরা জানান, সোমবার সকাল ৮টায় মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হয়। সেখানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

এরপর মরদেহ তাঁর জন্মস্থান টাঙ্গাইলের নাগরপুরে নেওয়া হয়। বাদ আসর তৃতীয় জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে আইন অঙ্গনের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×