ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে

যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
×

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৭:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৭:২০

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে।

আজ সোমবার বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’ এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন, হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×