ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পদ্মার চরে সন্ত্রাস দমনের দাবি বিএনপির এমপির

পদ্মার চরে সন্ত্রাস দমনের দাবি বিএনপির এমপির
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৫:৫২

কুষ্টিয়া, নাটোর, রাজশাহী জেলার চার উপজেলার পদ্মা চরে গড়া উঠা সন্ত্রাসী বাহিনী দমনে সংসদে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) রেজা আহাম্মেদ।

বাচ্চু মোল্লা নামে পরিচিত কুষ্টিয়া-১ আসনের এই এমপি সোমবার সংসদে বলেন, আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক এই বালুমহল বন্ধ করতে হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে বাজেট আলোচনায় বাচ্চু মোল্লা বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর, নাটোর জেলার লালপুর, রাজশাহী জেলার বাঘা, চারঘাট বিশাল চর এলাকা। চরে দুইটি বাহিনী জন্ম হয়েছে। চরের খাস জমি নিয়ে এবং বালুমহল নিয়ে কয়েকটি খুনোখুনি হয়েছে। শক্ত হাতে এই সন্ত্রাস দমনের অনুরোধ জানান তিনি।

বাচ্চু মোল্লার নির্বাচনী এলাকায় ৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে জানিয়ে বলেন, বর্ডারে এত ধরনের মাদক আছে, যা অকল্পনীয়। এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশের তিনটি গাড়ির দুটি নষ্ট। অন্তত পুলিশকে পাঁচটি গাড়ি দেওয়া হোক।

আরও পড়ুন

×