ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর
×

ছবি: প্রাইম ব্যাংকের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:৩৯

গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ সুবিধা দিতে জেনএক্স হেলথ লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক, কার্ডহোল্ডার এবং কর্মীরা জেনএক্স হেলথ লিমিটেডের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাঁদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং জেনএক্স হেলথ লিমিটেডের ডা. মুনিয়া আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উইমেন ব্যাংকিং ‘নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ; জেনএক্স হেলথ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন) কাজী আরিফুল ইসলাম; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আবদুল্লাহ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×