দিনভর শিক্ষার্থীদের আন্দোলন, দেখুন ছবিতে
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০০:১০
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে দিনভর বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে যান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। ঢাকা বোর্ডে অবস্থান নিয়ে সেখান থেকে ফিরে আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে সংসদ ভবনের সামনে যায় শিক্ষার্থীরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনের এমন নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা আবারও সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেয়।

মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে দেয় পুলিশ।

শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় থেকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়।

সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ।