৩৪ বয়সে মারা গেলেন মডেল সাহারা
সাহারা রে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১২:৩৮
অস্ট্রেলিয়ার মডেল ও সাঁতারের পোশাকের নকশাকার সাহারা রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। একসময় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডকে সাহারার পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাহারা।
তারা বলেন, ‘গত রাতে পরিবারের সদস্যদের পাশে নিয়ে তিনি মারা গেছেন। তাঁকে সবাই খুব ভালোবাসতেন।’
তবে সাহারা রের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সাহারা। ইনস্টাগ্রামে তাঁর বিপুলসংখ্যক অনুসারী ছিল। পাশাপাশি নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেছিলেন তিনি।
২০১৬ সালে হাওয়াইয়ে জাস্টিন বিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় তাদের ছবি প্রকাশ্যে এলে আলোচনায় আসেন সাহারা।
এ ছাড়া অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল। সূত্র: টিএমজেড