ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
×

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২০:০৭

রাজধানীর দুই থানায় করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার এই দুই মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি সমকালকে জানান, খিলগাঁও থানা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন। এর আগে তিনটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করায় তা শুনানির অপেক্ষায় আছে। এছাড়া, বিচারিক আদালতে আরও দুটি মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে সাতটি মামলা হয়।

আরও পড়ুন

×