ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৫:২৪

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই এ অঞ্চলের দেশগুলোকে নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গতকাল সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘কো-ডিজাইন দ্য ফিউচার অব সাউথ-এশিয়ান ক্লাইমেট ডিপ্লোমেসি’ প্রতিপাদ্যে আয়োজিত সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশনের (এসএআরসিসি) সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি এবং দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ রয়েছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল, জ্যেষ্ঠ সাংবাদিক হাবিব রহমান, হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুকিত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সিসিডিবির জলবায়ু পরিবর্তন কর্মসূচির সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান খান প্রমুখ।

আরও পড়ুন

×