ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৯

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন মারা গেছে। হামের উপসর্গে যে সাতজন মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের। একজন করে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর তথ্য রেকর্ড হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯০৯ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০০ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৪৫।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ২৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৯৩৩ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

আরও পড়ুন

×