ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি দাবি ব্যারিস্টার খোকনের

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি দাবি ব্যারিস্টার খোকনের
×

ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪০

আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার খোকন বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটি শুরু হওয়ার আগেই আপিল বিভাগের তিনটি বেঞ্চ চালু করতে হবে।

গত মঙ্গলবার নিজের মন্তব্যের কারণে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ থেকে আইনজীবীদের উঠে যাওয়ার ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলেছিলেন অ্যাটর্নি জেনারেল। সংবাদ সম্মেলনে তাঁর ওই মন্তব্যের সমালোচনা করেন ব্যারিস্টার খোকন।

তিনি বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কথা বলার কোনো কারণ নেই। অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।

আরও পড়ুন

×