ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

রোহিঙ্গা সংকট বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত

রোহিঙ্গা সংকট বৃহত্তর  নিরাপত্তা উদ্বেগের  সঙ্গে জড়িত
×
×

হুমায়ুন কবির

 ইউএনবি 

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়, এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও জড়িত। তিনি রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির অব্যাহত আগ্রহের প্রশংসা করেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি ও লর্ড কুরবান হুসেইনও ছিলেন। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির। প্রতিনিধি দলটি আজ বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। 

আরও পড়ুন

×