হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩১
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫০ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- বিষয় :
- হামের উপসর্গ