ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মামুন

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মামুন
×

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৫৪

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


আরও পড়ুন

×