ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নির্বাচন

আইনি জটিলতা ও সীমানা বিরোধের তথ্য চাইল ইসি

আইনি জটিলতা ও সীমানা বিরোধের তথ্য চাইল ইসি
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের (ইউপি) তালিকা আবারও যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কিনা এবং আইনি জটিলতা, সীমানা বিরোধ কিংবা ভোটার তালিকা পুনর্বিন্যাসসংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা–তা যাচাই করে তথ্য পাঠাতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। আগামী ৮ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

গতকাল বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। 
চিঠিতে বলা হয়, নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকায় সব ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কিনা, কিংবা আইনি জটিলতা, সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত তথ্য এবং বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কিনা, তা পুনঃযাচাই করা প্রয়োজন। যাচাই করে কোনো সংশোধন থাকলে অথবা সঠিক থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় লিখিতভাবে নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইসি ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৫৮০। এর মধ্যে চলতি বছরেই তিন হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে নির্বাচন উপযোগী হবে। ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি, ২০২১-২২ অর্থবছরে তিন হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন

×