রহিমআফরোজ ব্যাটারিজের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৩:৩৩
‘ঐতিহ্যের বন্ধনে সমৃদ্ধ আগামী’ প্রতিপাদ্যে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের (আরবিএল) ডিলার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সারা দেশ থেকে আসা প্রতিষ্ঠানের ডিলাররা অংশ নেন। এতে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ সমৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনাওয়ার মিসবাহ মইন, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের সিইও মো. কামরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ফারাজ এ. রহিম। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানায়, ৭২ বছরের বেশি সময় ধরে গুণগত মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড।
সম্মেলনের শেষ পর্বে ডিলারদের সম্মাননা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সম্মেলন