ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জীববিজ্ঞান উৎসবের পুরস্কার বিতরণ ১৯ ও ২০ জানুয়ারি

জীববিজ্ঞান উৎসবের পুরস্কার বিতরণ ১৯ ও ২০ জানুয়ারি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ০৬:৩৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ | ০৬:৫১

বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের পুরস্কার আগামী ১৯ ও ২০ জানুয়ারি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের অফিসে বিতরণ করা হবে।

ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও জাহাঙ্গীরনগর অঞ্চলে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে যারা অনলাইনে নিবন্ধন করে বিজয়ী হয়েছেন তাদের টি-শার্ট, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হবে। এ দু’দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিজয়ীরা প্রবেশপত্র অথবা নিবন্ধন নম্বর প্রদর্শন করে পুরস্কার গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানের বিস্তারিত জানতে কিউআর কোড স্ক্যান করুন

উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েকটি আঞ্চলিক এবং জাতীয় পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়। গত বছর ২০ জুলাই আঞ্চলিক এবং ২৪ জুলাই জাতীয় উৎসব অনুষ্ঠিত হয়। কয়েকটি ধাপের বায়োক্যাম্প শেষে চূড়ান্তভাবে চার বিজয়ী গেল বছর ১১-১২ আগস্টে অনলাইন প্লাটফর্মে বিশ্বের ৯৫টি দেশের ৩৯০ শিক্ষার্থীর সঙ্গে একযোগে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয় এবং দুটি ব্রোঞ্জ পদক এবং দলগত পর্বে তিনটি পুরস্কার লাভ করে। দেশে বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবের সহযোগী হিসেবে আছে কথাপ্রকাশ, ল্যাব বাংলা ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি।

আরও পড়ুন

×