ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ কিশোর-কিশোরী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ কিশোর-কিশোরী
×

দেশে ফেরা কিশোর-কিশোরীরা -সমকাল

কলকাতা (ভারত) ও বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৩:০১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ১০:১৭

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরতআসাদের মধ্যে ১০ জন কিশোর ও ২৮ জন কিশোরী রয়েছে। তাদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা তারা।

ফিরে আসা কিশোর-কিশোরীরা জানায়, তারা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে। পরে বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি এনজিও তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই-কমিশনার শামীমা ইয়াসমিন স্মৃতি ওই কিশোর-কিশোরীদের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতে যায়। বিভিন্ন অঞ্চলে বাসা বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। দুই থেকে চার বছর সাজাভোগের পর আজ তারা দেশে ফিরে এসেছে।


আরও পড়ুন

×