ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
×

বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবন -ফাইল ছবি

 বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৫:৪৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৫:৪৯

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। বুধবার বিপিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৬৬ জনকে পিএসসি নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ক্যাডারসমূহের শূন্যপদ সংখ্যা ৬৪২, কারিগরি/পেশাগত ক্যাডারসমূহের শূন্যপদ সংখ্যা ৬১৯ এবং শিক্ষা ক্যাডারের শূন্যপদ সংখ্যা ৯০৫, মোট শূন্যপদ সংখ্যা ২১৬৬। অনলাইনে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে এই বিসিএসের আবেদন শুরু হবে। ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আরও পড়ুন

×