ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এক আসামির খালাসের বিরুদ্ধে আপিল হবে: আইজিপি

এক আসামির খালাসের বিরুদ্ধে আপিল হবে: আইজিপি
×

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:২৪ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:৪৮

রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়ে এক আসামি খালাস পাওয়ায় এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার দুপুরে এস এ গেমসের জন্য কাবাডি ফেডারেশনের পুরুষ ও নারী দলের নাম ঘোষণার অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

হলি আর্টিসান মামলার রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান। তার ব্যাপারে পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। এ সময় বিচারের রায়ে সন্তুষ্টির কথা উল্লেখ করে আইজিপি বলেন, 'ওই আসামির বিষয়ে পুলিশ আপিল করবে।'

আরও পড়ুন

×