ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ

সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ
×

সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল- ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:৫৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:৫৭

দুস্থদের চাল আত্মসাতের মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই মামলায় তাকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে শহিদুল হকের বিরুদ্ধে বরিশালের বানারীপাড়ায় পৃথক ২০টি মামলা হয়। 

২০০৯ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আব্দুর রহিম জমদ্দার বাদী হয়ে মামলা করেন। এসব মামলায় চার্জশিট গ্রহণের শুনানি শেষে গত ৩ অক্টোবর বিএনপির সাবেক সাংসদ সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক।

বুধবার ওই আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

আরও পড়ুন

×