সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২৬
লেখক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আবুল মকসুদ। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানান, বিকেলে তার বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। তখনই তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
- বিষয় :
- সৈয়দ আবুল মকসুদ
- প্রধানমন্ত্রীর শোক
