৬ কোটি ৭৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২১ | ১০:০৯
নৌ পুলিশ মুন্সীগঞ্জ সদর থানাধীন বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ৪টি তালাবদ্ধ কক্ষ থেকে এক কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক দাম ৬ কোটি ৭৫ লাখ টাকা। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলামের নির্দেশে নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদের নেতৃত্বে এই অভিযান চলে।
এ ব্যাপারে আতিকুল ইসলাম বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- কারেন্ট জাল
- জব্দ
- নৌ পুলিশ
- মুন্সীগঞ্জ
