নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনিস
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:১৭
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে নতুন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন্স) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে এ সেনা কর্মকর্তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক বিদায়ী কারা মহাপরিদর্শক মোঃ মোমিনুর রহমান মামুনের স্থলাভিক্ত হচ্ছেন। এরইমধ্যে মামুনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত হয়েছে।
নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক বিইউপির সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
- বিষয় :
- কারা মহাপরিদর্শক
- ব্রিগেডিয়ার জেনারেল
- আনিস
