ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
×

সমন্বিত সামরিক হাসপাতালে প্রয়াত সৈয়দ মুয়াজ্জেম আলীর স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী-ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর মরদেহ দেখতে ঢাকা ক্যান্টনমেন্টের সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।

সোমবার দুপুর ২টার দিকে সিএমএইচ হাসপাতালে যান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দুপুরে সিএমএইচে যান। সেখানে তিনি মুয়াজ্জেম আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। খবর বাসসের। 

এসময় প্রধানমন্ত্রী সৈয়দ মুয়াজ্জেম আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

সকাল ১১টা ৪৫ মিনিটে সৈয়দ মুয়াজ্জেম আলী সিএমএইচে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিজ্ঞ কূটনীতিবিদ সৈয়দ মুয়াজ্জেম আলী অল্প কিছুদিন আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেব দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন।

সিএমএইচে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ ছিলেন।

এর আগে এক শোক বার্তায় শেখ হাসিনা সৈয়দ মুয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আরও পড়ুন

×