অসুস্থ হয়ে হাসপাতালে নানক
জাহাঙ্গীর কবির নানক- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:০২ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:২৬
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানান, ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টে ব্লক পান। পরে দ্রুত অপারেশন করে রিং পরানো হয়।
তিনি জানান, রিং পরানোর পর জাহাঙ্গীর কবির নানককে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
- বিষয় :
- জাহাঙ্গীর কবির নানক
