ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
×

জবি প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ১০:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থী বলেন, অফ ডে থাকায় তারা সোমবার ক্যাম্পাসে যাননি। আর আবু সুফিয়ান বলেন, আমি ক্যাম্পাসে আসছি কিন্তু প্রথম বর্ষের কারও সঙ্গে কথা বলিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১২তম ব্যাচের চার শিক্ষার্থী অঙ্কন বাউল, সাব্বির আহম্মদ, আবু সুফিয়ান ও রাব্বীর বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাগত এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীদের আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছে। 

ঘটনা তদন্তে প্রক্টর ড. মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর মো. জাফর ইকবাল ও শিল্পী রানী সাহা। দশ কার্যদিবসের মধ্যে ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত তিন শিক্ষার্থী বলেন, গতকাল রোববার প্রথম বর্ষের নবীনবরণের পর আমরা আমাদের ব্যাচের সবাই তাদের সঙ্গে পরিচয় হয়েছি। সেখানে কোনো ধরনের হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

×