ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় রাবিতে মানববন্ধন

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় রাবিতে মানববন্ধন
×

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০২:০১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ। 

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে তারা এ কর্মসূচি পালন করেন। 

ক্যাম্পাসে শীতকালীন ছুটি চলাকালীন ‘সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্য’র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা নুর আলম বলেন,  দেশ স্বাধীনের ৫০ বছর পূর্তির সময় আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষিত হয়। আমার একটি মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সে কতটুকু নিরাপদ? রাস্তায় নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ নয় এমনকি নিজ গ্রামেও নিরাপদ নয়। তাহলে তারা কোথায় যাবে? বর্তমান সময়ে কোনো কন্যার পিতা তার মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারেন না।

মানববন্ধনে বক্তারা ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সব ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন। একইসঙ্গে ঢাবির প্রক্টরের দায়িত্ব এবং তার কথার নানা প্রশ্ন তোলেন।

মানববন্ধনে ‘অন্যের বোনের ধর্ষণে কাঁদে না তোর মন, কেমন হবে যেদিন দেখবি ধর্ষিত তোর বোন!’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় শিক্ষার্থীদের।

কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম প্রমুখ। 

এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।


আরও পড়ুন

×