ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৬:০৯

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)। তাদের মধ্যে ফালু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরিফুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা মনির জানান, আরিফুর পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার দোকানের কর্মচারী ছিলেন। সকালে তিনি ও ফালু মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন রোড দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আরিফুরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালককে বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×